বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার তার স্বামী অভিনেতা বিবেক দাহিয়া-সহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানানো হয়।

ইনস্টাগ্রাম পোস্টে এই তারকা দম্পতি লেখেন, “আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন, ডাবল নাও!” তাদের এই পোস্ট মুহূর্তেই ভক্তদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার ঢেউ তোলে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর থেকে মাতৃত্ব নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। চলতি বছরের মার্চে দম্পতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন।

মঙ্গলবার, ২৬ মে তাদের পরিবারে যমজ সন্তানের আগমন ঘটে। দীর্ঘ অপেক্ষার পর সন্তান জন্মের খবরে আনন্দে ভাসছে তারকা দম্পতির ভক্তরা।

বিবেক দাহিয়া সামাজিকমাধ্যমে লেখেন, “আমার করণ ও অর্জুন এসে গেছে। আমাদের ছেলেরা এসেছে। তাদের আগমনে আমাদের জীবন আনন্দে ভরে গেছে।” তিনি আরও জানান, দিব্যাঙ্কা ও তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত এই অভিনেত্রী আগে জানিয়েছিলেন, জুন মাসের দিকে তাদের সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছিলেন, তারা শুধু সন্তান চেয়েছিলেন এবং এখন তারা ধন্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন