সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এর আগে এই তালিকায় ছিলেন কনকচাঁপা, রিজিয়া পারভীন এবং বেবী নাজনীন।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চমক। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। ওই দিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তিনি সাংবাদিকদের বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান—বিশেষ করে নারীদের জন্য।

চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। এজন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।”

তিনি আরও জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং তিনি মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী জানতে চেয়েছেন—এ বিষয়ে চমক বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বিএনপিকে ‘সার্ভ’ করতে চান কি না। জবাবে তিনি বলেন, তার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা, আর বিএনপি সেই সুযোগ দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক লেখেন— “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন চমক। এরপর ছোটপর্দা ও একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন