সায়নী ঘোষের মাথার জন্য ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষকে নিয়ে এক বিজেপি নেতার বক্তব্যকে ঘিরে গুরুতর অভিযোগে উঠেছে। অভিযোগ অনুযায়ী, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদের বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত সায়নীকে হত্যা করে তার মাথা আনার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে তাকে শোনা গেছে। তবে বিষয়টি ঘিরে এখনো তীব্র বিতর্ক চলছে।

ঘটনার সূত্রপাত হয় একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ ওঠে, যা নিয়ে বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সায়নী ঘোষ নিজের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, 'এটি কি নারী নিরাপত্তা ও সম্মানের প্রতিচ্ছবি?'

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় নারী নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে এমন হুমকির মুখে পড়তে হচ্ছে।

পরবর্তীতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃত করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন