১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি জানান, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। মামলার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় চলচ্চিত্র প্রযোজনার কথা বলে প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করেন। পরে ব্যাংকিং চ্যানেল ও অন্যান্য মাধ্যমে আরও অর্থ গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ টাকা, ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করা হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনেও টাকা ফেরত না দিয়ে অভিযুক্ত নানা অজুহাত ও হুমকি দিয়েছেন। এতে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে পূজা চেরি বলেন, এই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে।

অভিযুক্ত দেবু প্রসাদ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ