মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে প্রাথমিক নির্বাচনে ৩ বাংলাদেশী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিশ্বখ্যাত কনটেন্ট নির্মাতা জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, তার জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’-এর সিজন ৩-এ অংশ নেওয়ার প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে তিনজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। কাজী মোবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। হামিম রহমান বিভাগীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড় এবং বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। রাজশাহীর মানসুরা নাজনীন বর্তমানে কাতার বিশ্ববিদ্যালয়-এ গবেষক হিসেবে কর্মরত।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে একজনই মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এজন্য অনলাইন ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হবে।

এই নির্বাচনের পুরো প্রক্রিয়াই অনলাইন ভোটের ওপর নির্ভরশীল। নির্বাচিত প্রতিযোগী ‘মিস্টার বিস্ট’-এর রিয়েলিটি শোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার জয়ের সুযোগ থাকবে।

‘বিস্ট গেমস’ অ্যামাজন প্রাইম-এ প্রচারিত হয়। এবারের আসরে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে শুটিং অনুষ্ঠিত হবে।

সম্প্রতি মিস্টার বিস্ট তার ফেসবুক পেজে ‘বিস্ট গেমস সিজন থ্রি’র ঘোষণা দিয়ে জানান, এতে অংশগ্রহণকারীরা ৫০ লাখ বা ৫ মিলিয়ন মার্কিন ডলার জয়ের সুযোগ পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকার সমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন