এনসিপি নেতার কাছ থেকে পিস্তল উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে দুই এনসিপি নেতা রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারের কাছ থেকে উদ্ধার করা পিস্তলট যাচাই করতে ব্যালিস্টিক পরীক্ষায় পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাজহাট মেট্রোপলিটন পুলিশ অস্ত্রটি পরীক্ষার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে দুই এনসিপি নেতা রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারের কাছ থেকে উদ্ধার করা পিস্তলট যাচাই করতে ব্যালিস্টিক পরীক্ষায় পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাজহাট মেট্রোপলিটন পুলিশ অস্ত্রটি পরীক্ষার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাতে পার্ক মোড়ে দুই স্কুলছাত্রের মধ্যে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এনসিপির মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষার মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। এসময় তুষার কোমর থেকে একটি পিস্তল বের করে স্কুলছাত্র আরাফ গণি অর্থের দিকে তাক করলে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি দেখতে ফায়ারিং পিস্তলের মতো হলেও এতে গুলি রাখার কোনো জায়গা নেই। তাই এটিকে নকল না আসল—সম্পূর্ণ নিশ্চিত হতে ব্যালিস্টিক রিপোর্ট প্রয়োজন।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, 'অস্ত্রটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দেওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আরাফের বাবার দায়ের করা মারধর, গালাগালি ও হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার আদালত রাগীব ও তুষারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার