এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি'- মিরাজের রান আউট বিতর্কে লিটন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা একটি বিতর্কিত রান আউটকে ঘিরে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রিকেট অঙ্গনে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানের শট সোজা ফিরে আসে বোলারের দিকে। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন।

সে সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি তুলে মিরাজের হাতে দিতে এগিয়ে গেলে, তার আগেই মিরাজ বল কুড়িয়ে স্টাম্পে আঘাত করেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে আউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সালমান আগা। আউট হওয়ার পর তিনি মাঠেই হেলমেট ছুড়ে মারেন এবং সাজঘরে ফেরার পথেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, 'প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে যদি আউট থাকে, তাহলে আমার মনে হয় না এতে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে এটা আউটই মনে হয়েছে।'

অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আগা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, 'আমার মনে হয় খেলায় স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে তা নিয়মের মধ্যেই আছে। সে যদি এটাকে সঠিক মনে করে, তাহলে সেটাই তার জন্য সঠিক। তবে আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে বলব—আমি হলে অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই বেছে নিতাম। আমরা আগে এমন কিছু করিনি, ভবিষ্যতেও করব না।'

মিরাজের এই রান আউটকে ঘিরে দুই দলের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের মধ্যেও তর্ক-বিতর্ক চলছে। কেউ এটিকে নিয়মসিদ্ধ বলে সমর্থন করছেন, আবার কেউ এটিকে স্পোর্টসম্যানশিপের প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ