এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড অবশেষে স্থগিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট উৎসব পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) অন্যতম। সংস্থাটিকে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের মাত্র চার দিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন।

শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইসি সচিব উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ জানান, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছিল। নির্বাচন কমিশন সংস্থাটির বিষয়ে খোঁজখবর নেয়। যাচাই-বাছাইয়ের পর তাদের সক্ষমতা সম্পর্কে কমিশন নিশ্চিত হতে পারেনি। এ কারণেই পাশার জন্য নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংস্থাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান রয়েছে। তবে এ পর্যন্ত তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার একটি জাতীয় দৈনিকে পাশার সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিতের সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা