বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে জনগণের কাছাকাছি ছিলাম এবং জনগণ তাদের ভালোবাসা আমাদের দেবে। এটি অনেকেরই গাত্রদাহের কারণ হতে পারে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। এছাড়া বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের নানা অজুহাতে জটিলতা তৈরি করে ঢুকতে বাধা দিয়েছে। আমরা এটি নিয়ে কথা বলে বলেছি, এখনও সমাধান হয়নি।'
ভোটের পরিস্থিতি নিয়ে এই বাসদ নেত্রী বলেন, 'ভোটগ্রহণ তো মাত্র শুরু হলো, এখনই পরিস্থিতি নিয়ে কিছু বলা যাচ্ছে না। ভোটার উপস্থিতি বাড়লে, বেলা গড়ালে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হবে।'