প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র দেশগুলোর কাছে জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে হামলা শুরু করতে পারে।
সূত্রের বরাতে খবরটি আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যে, ইরানের শীর্ষ নেতৃত্বের উপর সফল হামলা হলে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং শেষ পর্যন্ত সরকার পতন ঘটবে। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন যে নতুন সরকার গড়ে তোলায় তারা সহযোগিতা করতে প্রস্তুত।
দ্য ড্রপ সাইট নিউজের খবরে দুইজন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরানে মার্কিন হামলা ‘যেকোনো মুহূর্তে’ শুরু হতে পারে। অন্যদিকে, ইরান সরকার দেশ রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা জানিয়েছে এবং যেকোনো হামলাকে পুরোপুরি যুদ্ধ হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে এই উত্তেজনার মধ্যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।