দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

দৈনিক বাংলা পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।

এ বিষয়ে দৈনিক বাংলা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, দৈনিক বাংলা আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ এবং পাঠকের চাহিদা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করে যাবে। এবং নগরবাসীর নানা দুর্ভোগ সহ যানজট সমস্যা নিরসনের কাজ করবে। দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে সংবাদ প্রকাশ করবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানাটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে সেই কামনা করছি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি ও এন টিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন বলেন, দৈনিক বাংলা প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই প্রতিষ্ঠান কাজ করে আসছে। আগামীর পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলা ট্রিভিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, দৈনিক বাংলা পত্রিকার ফটো সাংবাদিক পাপ্পা ভট্টাচার্য, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের প্রতিনিধি প্রণব কৃষ্ণ রয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার সহ প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার