দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা জানালো ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু গণমাধ্যম এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০-২৫ জন তরুণ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়নি।'

তিনি আরও জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে রয়েছে।

রণধীর জয়সওয়াল জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে থাকা সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রতি ভারতের গভীর মনোযোগ রয়েছে। দেশটির কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার রাত ৯টার দিকে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করেন। তারা হাইকমিশনের মূল ফটকের কাছে গিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ