ধামগড় বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ

ধামগড় বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
 
 নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, উনি বলেন, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করেছে কুক্ষিগত করেছে, প্রশ্নবিদ্ধ করেছেন, তেমনি ভাবে  বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েদের শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, কিন্তু এখন আপনারা বৈষম্য সৃষ্টি করছেন। 

শুক্রবার ( ২৫ জুলাই) বিকেল ধামগড় ইউনিয়নের ভাংতি নয়ামাটি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এডি. টিপু আরো বলেন, আওয়ামী লীগ যেরকম কুক্ষিগত করে মানুষকে জিম্মি করে তাদের দলকে ডাস্টবিনে ময়লায় নিক্ষিপ্ত করেছে, ঠিক তেমনিভাবে আপনাদেরও পতন হতে সময় লাগবে না, আপনারাও ময়লাই নিক্ষিপ্ত হবেন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন তাই আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে থাকবেন বিএনপিকে নিয়ে সমালোচনা করবেন না তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না যদি সমালোচনা করেন তাহলে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে, 

তিনি আরো বলেন, এই বৈষম্য আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না, এই বৈষম্য আন্দোলনকে আপনারা পদদলিত করবেন না, আপনারা কেন ছাত্রদলকে প্রটোকল দেওয়া হয় না, ছাত্র শিবির কে কেন প্রটোকল দেওয়া হয় না, বিএনপিকে কেন প্রটোকল দেওয়া হয় না, এন সিপি দল খুলেছেন কিন্তু আপনারা যদি বৈষম্য তৈরি করেন এটা তো মেনে নেওয়া যায় না, আমি এনসিপি দলকে আহ্বান করব, এই বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। 

আপনারা এখন কেন বৈষম্য সৃষ্টি করছেন, আপনারা কেন রাজনৈতিক দল করেছেন কেন এনসিপি খুলেছেন, যাইহোক আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা রাজনীতি করবেন মাঠে খেলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনারা কেন পুলিশ বিডিআর সেনাবাহিনী প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক দল পরিচালনা করেন মিছিল করেন সমাবেশ করেন, 

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের যৌথ সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি