ঢাকায় বসবাসরত মিরসরাইয়ানদের ইফতার ও দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মানুষদের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। “শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন এবং অনুষ্ঠানস্থলটি মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।

ইফতার পূর্ব মুহূর্তে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আয়োজক আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলাম। বক্তব্য রাখেন মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তার বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোহাম্মদ জসিম উদ্দিন, খবরের কাগজ অনলাইনের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং প্রধান সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিএন্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মনট্রিয়াল এপারেলস লিমিটেডের মার্চেনডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং ডেপুটি ম্যানেজার সেলিম উদ্দিন রিয়াদ, এবং মিরসরাই কণ্ঠের সম্পাদক মোঃ শামসুদ্দিন শামস।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, ঢাকায় বসবাসরত মিরসরাইয়ের মানুষদের মধ্যে আত্মিক সংযোগ, সহযোগিতা ও নানামুখী উন্নয়নের লক্ষ্যে একটি অরাজনৈতিক, সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি। ঈদের পরে আলোচনার মাধ্যমে সংগঠনের নাম, প্রয়োজনীয় কমিটি এবং কার্যালয় নির্ধারণ করা হবে। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ সহজ হবে। বক্তারা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার আহবান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার