রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান জূমা।
তিনি লিখেন, 'আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?'
এরপর আরেকটি পোস্টে জুমা স্পষ্টভাবে আব্দুল্লাহ আল জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি লেখেন, 'আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।'
জুমার এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ইতোমধ্যেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানিয়েছেন।
যদিও এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ বা আব্দুল্লাহ আল জাবের নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।