দেবীদ্বারে আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনসংলগ্ন দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর শহীদ জিয়া মিলনায়তনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়। যোগদানকারী নেতাকর্মীরাও ফুলের শুভেচ্ছা গ্রহণ করে বিএনপির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বড়শালঘর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু চেয়ারম্যানের নির্দেশে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আলম হাজারীর নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তারা সবাই সাবেক আওয়ামী লীগ এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন।

পরে বিকেলে নবাগত নেতাকর্মীদের নিয়ে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী উপজেলার ১ নম্বর শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে একটি উঠান বৈঠকে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সদ্য বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন, শাহ আলীসহ আরও অনেকে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান বিষয়টি দুঃখজনক। সমর্থক হলে মেনে নেওয়া যেত। বিষয়টি দলের হাইকমান্ডকে জানানো হবে, কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

অন্যদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজভি উল আহসান মুন্সী বলেন,
‘যোগদানকারীরা আগেও বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তারা আমার বাবার কর্মী ও সমর্থক। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং আমার বাবার প্রতি ভালোবাসা থেকেই তারা বিএনপিতে যোগদান করেছেন।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬