চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ৪ নম্বর লাইনের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধ চলে প্রায় এক ঘণ্টা। এতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের প্রাণকেন্দ্র নতুন ব্রিজ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, বিএনপি–সংশ্লিষ্ট একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের প্রতিটি যানবাহন থেকে চাঁদা দাবি করছে। এর প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়ক চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে শ্রমিকরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, চাঁদাবাজির সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তার না হলে আরও কঠোর আন্দোলনে যাবে পরিবহন মালিক–শ্রমিকরা।

চট্টগ্রাম ট্রাফিক বিভাগের ডিসি লিয়াকত আলীকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে শ্রমিকদের দাবি—চাঁদাবাজির ঘটনায় বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছুর ইন্ধন রয়েছে। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব বিষয়ে আমি কিছুই জানি না। আমার নাম ব্যবহার করে অনেকেই অনৈতিক কাজ করছে বলে শুনেছি। অপরাধীরা যারা–ই হোক, ব্যবস্থার ব্যাপারে আপনারা যা করার করুন, আমিও ব্যবস্থা নিচ্ছি।”

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাত্রী সেবার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, চট্টলা পরিবহনের সাংগঠনিক সম্পাদক শফি সহ পরিবহন শ্রমিক নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড