চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১ রেলশ্রমিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুনমিংয়ের লাওয়াং টাউন স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিকম্প শনাক্তকরণে ব্যবহৃত সিসমিক ইক্যুইপমেন্ট পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে একটি ট্রেন তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, কুনমিং লাওয়াং টাউন স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। স্টেশনে ঢোকার সময় বাঁকা লাইনে শ্রমিকদের ধাক্কা দেয় ট্রেনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে রেলকর্মীরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউনান প্রদেশের ওই স্টেশনে ইতোমধ্যে স্বাভাবিক রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

কুনমিং রেলওয়ে ব্যুরো জানিয়েছে, ট্রেনটি স্বাভাবিক গতিতেই চলছিল। কীভাবে শ্রমিকরা লাইনে অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা।

বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের দেশ চীনে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রায়ই দুর্ঘটনার খবর আসে। এর আগে ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত হন। ২০২১ সালে গানসু প্রদেশে আরেকটি ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় ৯ শ্রমিকের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’