চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধারকাজে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকায় তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার জেরে উদ্ধারকাজেও দেখা দিয়েছে জটিলতা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে যাওয়া তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়। জোড়া দুর্ঘটনার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়েছে এবং যাত্রীরা সকাল থেকেই চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, 'লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে কিছু জটিলতার কারণে তা লাইনচ্যুত হয়। পরে রেল কর্মকর্তাদের দক্ষতায় রিলিফ ট্রেন উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তেলবাহী ট্রেন উদ্ধারের কাজ চলছে।'

তিনি আরও বলেন, 'রেললাইন মেরামত ও ট্রেন সরানোর পর দ্রুত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি