ক্যাম্পাস
জাবিতে তিন দিনব্যাপী নাট্যোৎসব
যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্যোৎসব-'জাগরণী'। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ নাট্যোৎসব শুরু হবে।
জাবিতে অযৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ সেশনে অযৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করার প্রতিবাদে “নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” অবস্থান কর্মসূচি পালন করে। বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বাউলদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দাবিতে এবং সারাদেশে বাউল–ফকির–সূফীদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
জকসু নির্বাচন: ছাত্রদলের পদবঞ্চিতদের পৃথক প্যানেল ঘোষণা
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের যৌথ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণার পর প্যানেলটিকে 'ভাড়াটিয়া' অ্যাখা দিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা পৃথকভাবে ‘জাগ্রত জবিয়ান’ নামে নতুন প্যানেল ঘোষণা করেছেন। সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 'জাগ্রত জবিয়ান' প্যানেলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. তৌহিদ চৌধুরীর এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন মেহেদী হাসান আখন।
জকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করল ছাত্রদলের বিদ্রোহী প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র তুলেছিলেন ছাত্রদলের কয়েকজন বিদ্রোহী প্রার্থী। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ‘জাগ্রত জবিয়ান’ নামে ঘোষিত তাদের বিদ্রোহী প্যানেলও প্রত্যাহার করে ছাত্রদল সমর্থিত মূল প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-কে পূর্ণ সমর্থন জানান তাঁরা।
হাসিনার রায়ে প্রতিবাদ জানানো শিক্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করা বিবৃতি দেওয়া শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিবৃতিতে নাম থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি করেন।
জকসু নির্বাচনে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অনিকের সম্মানে পদ খালি রাখলো ছাত্রশক্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য 'ঐক্যবদ্ধ জবিয়ান' নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশক্তি। তবে প্যানেল ঘোষণা করলেও 'মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র' পদটি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে খালি রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান। গতবছর, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই ঢাকা সিএমএম আদালতের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন অনিক।
নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অসদাচারণের অভিযোগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।
জাবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মুশফিকুর রিজন ও মোঃ ফয়েজ হাওলাদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।