ক্যাম্পাস
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত
জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোবিপ্রবিতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
টেকনিক্যাল জটিলতা কাটিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু
টেকনিক্যাল ত্রুটির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে নতুন করে এই গণনা কার্যক্রম শুরু করা হয়।
কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ
পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে দাওয়াতুল খায়ের মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন শুরু হয়। পরে ক্যাম্পাসের ভিতরে এবং আশেপাশে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে দাওয়াতুল খায়েরের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে এবং ঈমানী চেতনা জাগ্রত করেন।
১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান কত?
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনো ২৫টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি। সর্বশেষ ঘোষিত কেন্দ্রসহ মোট ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
গরিব ও দুস্থ শিশুদের মাঝে ইবির ফুলকুঁড়ি তারারমেলা শাখার শীত উপহার বিতরণ
শিশু-কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শিশুদের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত 'শীতের উষ্ণ উপহার -২০২৬' নামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। শাখার পরিচালক আহনাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
ইবিতে শীতার্তদের মাঝে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। শনিবার (১৭ জানুয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নায়তনের করিডোরে এই কর্মসূচি শুরু করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা প্রায় ১৮০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন।
১৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ২৫ ভোটের ব্যবধানে এগিয়ে ছাত্রদল সমর্থিত
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে ২১টি কেন্দ্রের ফল।
গাছ থেকে পেরেক ও তারকাটা উত্তোলনে ইবি গ্রিন ভয়েসের ক্যাম্পেইন
গাছে পেরেক মেরে ও তারকাটা ব্যবহার করে ব্যানার-পোস্টার লাগানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদস্যরা। এসময় গাছের গায়ে লাগানো ব্যানার, পোস্টার, পেরেক ও তারকাটা খুলে ফেলেন তারা। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘তারকাটা ও পেরেক উত্তোলন ক্যাম্পেইন’ পরিচালনা করে সংগঠনটি।
জকসু নির্বাচন: সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে শূন্য ভোট পেলেন শিবিরের প্রার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার সময় ২০তম কেন্দ্র হিসেবে ঘোষিত সংগীত বিভাগের ফলাফলে বড় ধরনের চমক দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কেন্দ্রে যেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেখানে সংগীত বিভাগে নজিরবিহীনভাবে ভরাডুবি হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের। এ বিভাগে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের প্রার্থীরা একটি ভোটও পাননি।
২০ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ভোটের ব্যবধান কত?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৬ ভোট এবং ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফের প্রাপ্ত ভোট ২৪৮৭ এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১০৪ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানার ভোট ২২৩৪ এবং ছাত্রদলের তানজিল পেয়েছেন ২০৪১ ভোট। এখনো ১৯টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে। এ পর্যন্ত হিসাব অনুযায়ী ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ বছরে পদার্পণ: ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের আরেক মাইলফলক
জ্ঞান, প্রকৃতি ও প্রগতির অনন্য সহাবস্থানের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের দ্বারপ্রান্তে। দীর্ঘ ৫৫ বছরের পথচলা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি আজ ৫৬ বছরে পদার্পণ করেছে। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুগের পর যুগ ধরে জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৭১ সালের ১২ জানুয়ারি যে বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে, আজ তা হাজারো প্রাণের স্পন্দনে মুখরিত এক বিশাল পরিবার।
স্টাফ বাসে সিট বিতর্কে জবি কর্মকর্তা: নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর স্টাফ বাসে ওঠাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আসার সময় এক নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক খন্দকার হাবিবুর রহমানের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টার আগে বিশ্ববিদ্যালয়ে আসার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন চিটাগাং রোড থেকে আসা একাউন্টিং বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মারুফ ইসলাম হিমাদ্র, কাজলা থেকে আসা আইইআর বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মিতু আক্তার এবং শনির আখড়া থেকে আসা দর্শন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সামিয়া রহমান।