২০ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ভোটের ব্যবধান কত?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৬ ভোট এবং ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফের প্রাপ্ত ভোট ২৪৮৭ এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১০৪ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানার ভোট ২২৩৪ এবং ছাত্রদলের তানজিল পেয়েছেন ২০৪১ ভোট। এখনো ১৯টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে। এ পর্যন্ত হিসাব অনুযায়ী ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল।

এর আগে ঘোষিত সর্বশেষ ফলাফলে সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। একই আসনে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। সঙ্গীত বিভাগে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা কোনো ভোট পাননি। অপরদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট।

এরও আগে বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ, দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীতসহ একাধিক বিভাগের ফলাফল প্রকাশ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে