গাছ থেকে পেরেক ও তারকাটা উত্তোলনে ইবি গ্রিন ভয়েসের ক্যাম্পেইন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গাছে পেরেক মেরে ও তারকাটা ব্যবহার করে ব্যানার-পোস্টার লাগানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদস্যরা। এসময় গাছের গায়ে লাগানো ব্যানার, পোস্টার, পেরেক ও তারকাটা খুলে ফেলেন তারা।

সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘তারকাটা ও পেরেক উত্তোলন ক্যাম্পেইন’ পরিচালনা করে সংগঠনটি।

কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সঙ্গে কথা বলেন এবং অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে বা তারকাটা দিয়ে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ করার দাবি জানান।
 
ইবি গ্রিন ভয়েসের সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, 'আমরা মানুষ হয়ে প্রায়ই ভুলে যাই, গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষত সৃষ্টি হয়, গাছের ক্ষেত্রেও ঠিক তেমনই ক্ষত তৈরি হয়।'

তিনি আরও বলেন, 'এই ক্ষতস্থান দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকামাকড় সহজেই প্রবেশ করে, যা গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের যে নালীগুলো দিয়ে পানি ও খাদ্য পরিবহন হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় গাছ দুর্বল হয়ে পড়ে। ফলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে।'

এসময় তিনি গাছের গায়ে ব্যানার, পোস্টার ও পেরেক লাগানো থাকলে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় দাবি করেন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ধরনের ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ