কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে দাওয়াতুল খায়ের মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন শুরু হয়। পরে ক্যাম্পাসের ভিতরে এবং আশেপাশে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে দাওয়াতুল খায়েরের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে এবং ঈমানী চেতনা জাগ্রত করেন।

‎গাউসিয়া কমিটি কুবি শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন অপু বলেন, 'শবে মেরাজ মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাত আমাদের আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির শিক্ষা দেয়। এই মহান উপলক্ষকে কেন্দ্র করে দাওয়াতুল খায়ের আয়োজন করতে পেরে আমরা গর্বিত।'

‎তিনি আরও বলেন, 'এই কর্মসূচির মাধ্যমে ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ সমাজে ছড়িয়ে দেওয়াই গাউসিয়া কমিটির মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা মানবতার সেবায় সংগঠনটির অঙ্গীকারকে তুলে ধরে।'

‎উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা নিয়মিতভাবে ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ