এদিকে, ভোটদানের জন্য সকাল থেকেই লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব রুটে নির্ধারিত সময়ে বাস চলাচল করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পৌঁছান।
এদিকে, ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোটগণনা শুরু হয়েছে। এবারের জকসু কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৭৩৫ এবং হল সংসদে ১ হাজার ২৪৭ জন।