ফল যাই হোক, একসঙ্গে কাজ করবো: ভিপি প্রার্থী রাকিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের এই ভিপি প্রার্থী।

ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. রাকিব বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।'

নির্বাচনের ফল যাই হোক, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, 'যেই নির্বাচিত হোক, আমি তার সঙ্গে কাজ করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবসময় নিজেকে প্রস্তুত রাখবো।'

এর আগে তার প্যানেল ভোট গণনা পদ্ধতি নিয়ে ম্যানুয়াল গণনার দাবি তুললেও নির্বাচন কমিশন মেশিন রিডেবল সিস্টেম (ওএমআর) পদ্ধতিতে ফলাফল গণনা ও প্রকাশের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, আপাতত আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো পোলিং এজেন্ট যদি ব্যালট বা ভোটগ্রহণে কোনো অনিয়ম দেখতে পান, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জানাবেন।

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার প্রহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে এবং ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করবেন, তারা সবাই ভোট দিতে পারবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল