নোবিপ্রবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘বইলা গেছে হাদি ভাই—আমার খুনের বিচার চাই’, ‘তুমি কে? আমি কে? হাদি! হাদি!’ এবং ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনো কার্যকর বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তারা বলেন, বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করছে এবং সমাজে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

ছাত্রদলের সভাপতি তার বক্তব্যে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারাই পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, শহীদ হাদি হত্যাকাণ্ড তারই একটি জ্বলন্ত উদাহরণ। তিনি আরও বলেন, দেশের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও জাতিস্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি অপরিহার্য এবং নতজানু নীতির পরিবর্তে বাংলাদেশপন্থী নীতি গ্রহণ করতে হবে।

এফটিএনএস বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, শহীদ হাদি আজীবন অন্যায়ের বিরুদ্ধে ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কিন্তু তার শাহাদাতের পরও ন্যায়বিচার না হওয়াকে তিনি চরম লজ্জাজনক বলে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ শহীদ হাদির আদর্শ অনুসরণ করে ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।

সমাবেশের শেষাংশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদ হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন