ক্যাম্পাস
ইবি শিক্ষিকাকে নিজ কার্যালয়ে হত্যায় শাখা ছাত্রদলের শোক প্রকাশ
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হোক এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।”
ঢাবি উপাচার্যের পদত্যাগ, আলোচনায় দুই নারীসহ ৭ শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার ২২ ফেব্রুয়ারি সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকার এই পদত্যাগপত্র গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পদত্যাগপত্র গ্রহণের পরপরই নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও তৎপরতা জোরালো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান।
নিজ কার্যালয়ে শিক্ষিকা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
জন্মদিন উপলক্ষে জাবি ছাত্রদল কর্মীর কুরআন বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ইফরাত আমিন অক্ষর (পরিসংখ্যান ৫০) জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন মসজিদে কুরআন শরীফ বিতরণ করেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) তিনি ক্যাম্পাসের বিভিন্ন হল মসজিদসহ জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। ইফফাত আমিন অক্ষর বলেন, 'আজ আমার জন্মদিন উপলক্ষে পবিত্র মাহে রমজান মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল হল মসজিদসহ কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ করার সৌভাগ্য হয়েছে।
কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদের অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সনদ জালিয়াতির চেষ্টা: প্রতিরোধে সোচ্চার নোবিপ্রবি প্রশাসন
সনদ জালিয়াতির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিজিটাল যুগে জাল সনদ তৈরির ঝুঁকি বাড়লেও, সনদের বিশ্বাসযোগ্যতা রক্ষায় আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ভুয়া সনদ ব্যবহার সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক সনদের সত্যতা যাচাই প্রক্রিয়া আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও নারীর উপর সহিংসতার প্রতিবাদে উত্তাল ইবি
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'যে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের জন্য ছাত্র-জনতাকে রাজপথে নামতে হয়, তা চব্বিশ-পরবর্তী বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার মাঠে নামি, আন্দোলন করি, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ও দেশের আইনের সুশাসনের কোনো পরিবর্তন দেখি না। আজ ক্ষমতার পালাবদল হলেও এক পক্ষ বিদায় নেওয়ার পর অন্য পক্ষ একই কায়দায় ধর্ষণ ও নির্যাতন শুরু করেছে।'
কুয়েট ভিসি ‘অবাঞ্ছিত’, বাসভবন ‘ঘেরাও’ করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবন ঘেরাওয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আটটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মূল ফটকেও ‘ভিসি অবাঞ্ছিত’ লেখা ব্যানার টানানো হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'পিঠা উৎসব-১৪৩২' অনুষ্ঠিত
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে ‘পিঠা উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্টল স্থাপন করেন। স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে নজরুল বিশ্ববিদ্যালয় সাদা দলের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন 'সাদা দল'। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মিজানুর রহমান ও সদস্য সচিব প্রফেসর মো. তানজিল হোসেন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাহফুজুল হক। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।