এছাড়া প্রতিটি পয়েন্টে একসাথে অন্তত ৫০০ জন শিক্ষার্থী কোনো প্রকার ধীরগতি ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা ক্যাম্পাসের ওপেন স্পেসের পাশাপাশি হলগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার কাজ করে যাচ্ছি। আশা করি, অতি শিগগির এটিও বাস্তবায়ন হয়ে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সেবার আওতায় আসবে।