ক্যাম্পাস
ডাকসু নেতা মোসাদ্দেককে মেরে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি
অজ্ঞাতনামা নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। মোসাদ্দেক অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১টা ৩৮ মিনিটের দিকে ডাকসু অফিসে অবস্থান করার সময় তার মোবাইলে একটি অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে।
নির্বাচনে বিএনপির বিজয়, জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ আয়োজন
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক আয়োজন ‘বরকতের বারিধারা’। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বর্ণাঢ্য স্বাগত র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনাকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড.মোহাম্মদ জুলহাস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।
কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ইউট্যাব কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নিহত ইবি শিক্ষিকার রূহের মাগফেরাত কামনায় দোয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনাকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড.মোহাম্মদ জুলহাস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।
জাবি সাংবাদিক সমিতির সাথে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'ক্যাম্পাসের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ইতিবাচক ভূমিকা পালন করেন। বর্তমান সময়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সক্রিয় সামাজিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের গনিত & পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের গণমাধ্যমের জন্য একটি কালো দিন আজ: সাদিক কায়েম
বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ও এখন টিভির চারজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জাককানইবির ১নং গেটসংলগ্ন বইয়ের দোকানে মাদকবিরোধী অভিযান, আটক ২
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে ত্রিশাল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
নোবিপ্রবিতে ‘Iftar Meet Up & Productive Ramadan Seminar 1447H | 2026’ অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর Islam Practitioners Society (IPS)-এর আয়োজনে ‘Iftar Meet Up & Productive Ramadan Seminar 1447H | 2026’ অনুষ্ঠিত হয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতা, নৈতিক সংকট এবং পবিত্র রমাদানের শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে Productive Ramadan Seminar শুরু হয়। এতে নোয়াখালী অঞ্চলের দুইজন বিশিষ্ট আলেম পারস্পরিক সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেন।