জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা, শিক্ষার্থীদের ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাবারের দোকানে কথাকাটাকাটির জেরে এক দোকানকর্মীর গায়ে হালিম ছুড়ে মারা এবং আরেকজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকায় হাবীব ভাইয়ের দোকানে (যা ক্যাম্পাসে ‘বামের দোকান’ নামে পরিচিত) এ ঘটনা ঘটে। হালিম নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাকসু নেতা হুসনে মুবারক ক্ষিপ্ত হয়ে দোকানমালিক হাবীবের ছেলে সাহাবুদ্দিনের দিকে হালিম ছুড়ে মারেন। শুধু তা-ই নয়, দোকানের অন্য এক কর্মচারী বিল্লালের থুতনি চেপে ধরে তাকে জোরপূর্বক মাছিযুক্ত হালিম খাইয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সাহাবুদ্দিন বলেন, “দোকানে জাকসুর ওই নেতাসহ দুজন খেতে আসেন। আমি তাদের হালিম ও পরোটা দিই। কিছুক্ষণ পর তিনি দোকানের সবাইকে ডাক দেন। হালিমে একটি মাছি দেখতে পেয়ে বলেন, ‘এটা কী!’ এরপর তিনি আমার মামা বিল্লালের মুখ ধরে তাকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি সরে আসেন। এরপর হালিমের বাটি এনে যেখানে আমরা চাপ-হালিম বানাই, সেখানে ছুড়ে মারেন। এতে আমার গায়েও কিছুটা লাগে।”

অন্যদিকে, অভিযোগের বিষয়টি আংশিক অস্বীকার করে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারক বলেন, “আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে মাছি দেখতে পেয়ে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মারি। আমি তাকে শারীরিকভাবে কোনো আঘাত করিনি। খাবারের মান নিশ্চিত করা শুধু জাকসুর একার পক্ষে সম্ভব নয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি।”

খাবারে সমস্যা থাকলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজের হাতে আইন তুলে নেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, জাকসুর মতো দায়িত্বশীল পদে থেকে একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধি কীভাবে এমন আচরণ করতে পারেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইযান আহমেদ অর্ক বলেন, “মোবারক যে কাজটি করেছেন তা মোটেই ছাত্রসুলভ নয়। তিনি চাইলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে পারতেন বা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে পারতেন। মানুষের ভুল হতেই পারে, কিন্তু তাঁর আচরণে একধরনের ‘মাস্তানি’ প্রকাশ পেয়েছে।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগরে আমরা শিক্ষার্থীরা দোকানকর্মী, রিকশাচালক, শ্রমিক—সবার সঙ্গে মিলেমিশে থাকি। তাদের কোনো ভুল হলে সমাধানের অনেক উপায় আছে। কিন্তু মোবারকের আচরণ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্প্রীতি ও সহাবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।”

এ বিষয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “খাবারে অনিয়ম থাকলে আইনি প্রক্রিয়া আছে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেত। কিন্তু খাবার এভাবে কারও গায়ে ছুড়ে মারা অনুচিত। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। যদি সত্যিই ক্ষমতার অপব্যবহার বা অনুচিত আচরণ হয়ে থাকে, তাহলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে