এডিপিতে নোবিপ্রবির ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভৌত অবকাঠামোগত উন্নয়নে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের অংশ হিসেবে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন প্রকল্প ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অংশ নেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম সাকিল আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে একাডেমিক ভবন-৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, নতুন চারটি আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন ভৌত সুবিধা বৃদ্ধির প্রকল্প উপস্থাপন করা হয়। পাশাপাশি নোবিপ্রবি ও আশপাশের এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করতে লবণাক্ততা ও আয়রন দূরীকরণ কৌশলসংবলিত একটি প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব প্রকল্পের জন্য প্রায় ৭০০ কোটি টাকার প্রস্তাব প্রাথমিক ধাপ অতিক্রম করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার উপযোগী করতে ভৌত অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এডিপিতে প্রকল্পগুলো অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য বড় অর্জন।”

তিনি আরও বলেন, নতুন আবাসিক হল নির্মাণ হলে শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

প্রকল্পগুলো ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে