ক্যাম্পাস
জিম্মি ও চাঁদা দাবি: নোবিপ্রবিতে নির্বাহী প্রকৌশলীকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ছাত্রদল সভাপতির
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সৈয়দ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসানের বিরুদ্ধে। প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকার দুটি উন্নয়ন প্রকল্পের বিল পাস করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে মধ্যরাতে নোবিপ্রবিতে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জাতীয় নির্বাচন পরিচালনায় ইবি ইউট্যাবের কমিটি গঠন
গঠিত কমিটির সদস্যরা হলেন— লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম।
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৫ জানুয়ারি থেকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৫ জানুয়ারি থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।
আন্দোলনে জুতা নিক্ষেপের ঘটনায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিষ্কার
গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কর্তৃক জারিকৃত এক চিঠিতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম আহমেদকে ০২ বছরের জন্য সব রকম একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে আজীবন হলের আবাসিকতা সুবিধা বাতিল করা হয়েছে। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০/১১/২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত নং–০৩(ক) অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জীবন–ফাহমিদা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘জালালাবাদ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জীবন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা হক জিনিয়া।
কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে পবিত্র কুরআন ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘কিউসিএসসি ফেস্ট-১.০: হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মায়াজের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
কুবিতে রোটার্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি' এর ১৩তম চার্টার্ড দিবস উপলক্ষ্যে 'অঙ্কুর' অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অঙ্কুর অনুষ্ঠান উদযাপন শুরু হয়। এরপর নাজমুস সাকিব এবং ফাহিমা সুলতানা রাতুয়ার সঞ্চালনায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছেন।সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।
ইবি সায়েন্স ক্লাবে'র সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হলরুমে এ সায়েন্স শো ও রোবোটিকস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাম্মিল হক মোল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থী।
বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বিভাগে বৈষম্যহীন পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের 'অনার্স দিয়ে বিসিএস হয়, প্রভাষক কেন নয়', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন', 'অনার্সে যোগ্যতা, তবুও কেন বঞ্চনা', 'একই পদ একই কাজ, বৈষম্য কেন আজ', 'একই পদ একই কাজ, ভিন্ন নীতি কেন আজ?', '২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাই নাই' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
র্যাগিংবিরোধী সচেতনতা জোরদার করতে কুবিতে ‘কমল’-এর ক্যাম্পেইন
র্যাগিং, বুলিং ও হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যাম্পেইন চালিয়েছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র্যাগিং, বুলিং ও হ্যারাসমেন্ট বিরোধী প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে কমল।