বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক , ভিসির অভিনন্দন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ড. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. সাখাওয়াত হোসেনের এ নিয়োগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই সদস্যপদ তাকে শিক্ষা ও গবেষণায় আরও অবদান রাখতে উৎসাহিত করবে। তিনি বলেন, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের গবেষণা ও অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এ অর্জন গুরুত্বপূর্ণ।

উপাচার্য আশা প্রকাশ করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে ড. সাখাওয়াত হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি তার অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

উল্লেখ্য, ড. সাখাওয়াত হোসেন আগামী দুই বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল এক্সপার্ট গ্রুপের পরিবেশগত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে