মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে “ইফতার ও ঈদ উপহার বিতরণ-২০২৬” শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
 
সোমবার (৯ মার্চ) রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
 
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রমজানের আনন্দ ও আসন্ন ঈদ উৎসব আরও আনন্দঘনভাবে করতে ইফতার বিতরণের পাশাপাশি ঈদ উপলক্ষে মোট ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়। এর মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি পোশাক প্রদান করা হয়।

স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা। পুরো আয়োজনজুড়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ এবং উচ্ছ্বাস।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে  বলে জানিয়েছে তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ