ক্যাম্পাস

জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ও দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
জাককানইবির জয়ধ্বনি মঞ্চ নিয়ে ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনা

জাককানইবির জয়ধ্বনি মঞ্চ নিয়ে ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন জয়ধ্বনি মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। উচ্চশব্দে গান-বাজনা ও শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, বিশ্রাম এবং মানসিক স্বস্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
‎কুবির একাউন্টটিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম সাধারণ সম্পাদক আবু জাফর

‎কুবির একাউন্টটিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম সাধারণ সম্পাদক আবু জাফর

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'একাউন্টিং ক্লাব' এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনে জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজন নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডীর ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুবি ছাত্রনেতাদের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুবি ছাত্রনেতাদের প্রত্যাশা

বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ভোটাধিকার সংকুচিত থাকার পর বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দীর্ঘ সময় পর নির্বাচনকে ঘিরে ছাত্ররাজনীতিতে যেমন নতুন করে সক্রিয়তা বেড়েছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশার আবহ। এটি যেন জাতির জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার শ্রেষ্ঠ সময়।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

শাকসু নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করেন।

২৫ জুলাই, ২০২৬
ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়। ‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।

২৫ জুলাই, ২০২৬
তিতুমীর কলেজে ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮

তিতুমীর কলেজে ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা নামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ২১ জানুয়ারি দুপুরে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ লক্ষ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করি।'

২৫ জুলাই, ২০২৬
‎কুবিতে তিনটি নতুন বাস উদ্বোধন

‎কুবিতে তিনটি নতুন বাস উদ্বোধন

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন তিনটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে বাসগুলোর উদ্বোধন করা হয়। ‎পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরুদ্ধে নোবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরুদ্ধে নোবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক নির্দেশনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ