আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর ব্যানারে সেমিনার আয়োজন, অভিযোগ ভিপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ব্যানারে ‘গণ-অভ্যুত্থান ও অগ্রযাত্রার রাজনীতি : সাংবিধানিক বৈধতার প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক একটি সেমিনার আয়োজনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু অভিযোগ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে আনুষ্ঠানিক সভা ছাড়াই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

‎স্ট্যাটাসে ভিপি জিতু বলেন, 'জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত থাকা উচিত। কিন্তু সম্প্রতি জাকসুর ব্যানারে একটি সেমিনার সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগজনক।'

তিনি দাবি করেন, এ আয়োজনের বিষয়ে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়নি এবং সদস্যদের সঙ্গে ন্যূনতম আলোচনাও করা হয়নি। গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ কিংবা আয়োজনের উদ্দেশ্য কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ নেই।

এছাড়া তিনি জানান, বিষয়টি নিয়ে জাকসুর সহ-সভাপতি ও সভাপতির সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি প্রচারণা শুরুর আগ পর্যন্ত তিনি নিজেও এ বিষয়ে অবগত ছিলেন না এবং সভাপতিকেও অবহিত করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে, যা জাকসুর গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।

‎তিনি আরও বলেন, 'জাকসুর ব্যানারে কোনো আয়োজন করতে হলে অবশ্যই গঠনতন্ত্র মেনে সকল সদস্যকে নিয়ে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টরা নিজেদের দলীয় ব্যানারে এ ধরনের আয়োজন করতে পারেন।'

সবশেষে জাকসুর মতো একটি ঐতিহ্যবাহী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানান ভিপি জিতু।

অভিযোগের বিষয়ে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, 'আমি সর্বপ্রথম জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ভাইয়ের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে একটি সেমিনারের বিষয়ে আলোচনা করি এবং তাকে সভাপতিত্ব করার অনুরোধ জানাই। তিনি ব্যস্ততার কথা বলে জিএসের সঙ্গে আলোচনা করে এগোতে বলেন এবং গেস্ট প্যানেল চূড়ান্তের আগে জানাতে বলেন। পরবর্তীতে জিএসের সঙ্গে আলোচনা করে আমি বিভিন্ন দল ও মতের ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা করি, যাতে একটি ভারসাম্যপূর্ণ অ্যাকাডেমিক আলোচনা সম্ভব হয়।'

তিনি আরও বলেন, 'প্রোগ্রামের আপডেট জানাতে ভিপিকে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া না পেয়ে আমরা কাজ এগিয়ে নিই। পরে পোস্ট প্রকাশের পর তিনি আপত্তি জানান, যা মূলত একটি মিসকমিউনিকেশন।'

উল্লেখ্য, জাকসুর ব্যানারে প্রকাশিত ফটোকার্ডে দেখা যায়, উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সাইফ মোস্তাফিজ, মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাদিক কায়েম, মণিকা শারমিন, জাহিদ আহসান ও জাহিদুল ইসলাম।

‎এ সেমিনারটি আগামী ৯ এপ্রিল বিকেল ৩টায় জাহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩