সমঝোতা স্মারকের আওতায় এমআরডিআই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিদ্যমান ডিজিটাল সাংবাদিকতা কোর্স (সেশন: ২০২৪-২৫)-এর অধীনে তথ্য যাচাই (ভুয়া সংবাদ, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা) বিষয়ক বিষয়বস্তু পর্যালোচনা ও উন্নয়নে সহায়তা প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সরঞ্জাম ও কৌশল অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এমআরডিআই’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং কোর্স অন্তর্ভুক্ত করা একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য যাচাই ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠবে।'
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
উল্লেখ্য, সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে।