স্বাধীনতা দিবসে বাংলাদেশপন্থী জাতি গঠনের আহ্বান ইবি ছাত্রদল আহ্বায়কের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা পূরণ করতে পেরেছি সেটা বলবো না। সাম্য, ঐক্য ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি জাতি গঠনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে স্বাধীনতার এত বছর পরেও ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কতিপয় রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা কোনো ভারতপন্থী, পাকিস্তানপন্থী রাজনীতি দেখতে চাই না। আসুন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের একান্ত প্রচেষ্টায় এমন একটা জাতি গঠন করি যা হবে কেবল বাংলাদেশপন্থী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ৫৫ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনকালে তিনি এসব মন্তব্য করেন।

সাহেদ আহম্মেদ বলেন, '২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনীর নিশংস হত্যাকাণ্ডে মধ্যে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেন। পরবর্তীতে ছাত্র সমাজ সহ সকল পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে ফলে আমরা স্বাধীনতা অর্জন করি। ১৯৭১ সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করে আজ ২০২৬ সাল স্বাধীনতা দিবস উদযাপন করছি।'

স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি বলেন, 'আমাদের এই ১৭৫ একরের ক্যাম্পাস পবিত্র রাখব এবং আমাদের প্রতিটি পদক্ষেপ যেন এই ক্যাম্পাসের কল্যাণে হয় সেদিকে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।'

উল্লেখ্য, সকাল আনন্দ শোভাযাত্রা, বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন-সহ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় সংগঠনের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দীন, সদস্য সাব্বির, রাফিজ, নুর উদদীন, রনি হোসেন কর্মি, উল্লাস হোসেন সাক্ষর, অংকন, সাবিক, উতস, নয়ন, রিয়াজ, প্রমুখ সহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে