ক্যাম্পাস

তিতুমীর কলেজে ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮

তিতুমীর কলেজে ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা নামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ২১ জানুয়ারি দুপুরে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ লক্ষ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করি।'

২৫ জুলাই, ২০২৬
‎কুবিতে তিনটি নতুন বাস উদ্বোধন

‎কুবিতে তিনটি নতুন বাস উদ্বোধন

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন তিনটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে বাসগুলোর উদ্বোধন করা হয়। ‎পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরুদ্ধে নোবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরুদ্ধে নোবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক নির্দেশনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ (ছাত্র) ও বাংলা বিভাগ (ছাত্রী)। আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন

নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নেবিপ্রবি) সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'আমাদের দায়িত্ব হলো সর্বাগ্রে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। তারই অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া চালু করা হলো।

২৫ জুলাই, ২০২৬
বিশেষ বৃত্তির তালিকা প্রকাশে প্রশাসনের গড়িমসি, জকসুর অবস্থান কর্মসূচির আল্টিমেটাম

বিশেষ বৃত্তির তালিকা প্রকাশে প্রশাসনের গড়িমসি, জকসুর অবস্থান কর্মসূচির আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ নিয়ে প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। এ বিষয়ে প্রশাসনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বুধবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
‎কুবি ভর্তি পরীক্ষায় ছাত্রদলের বাইক সার্ভিস

‎কুবি ভর্তি পরীক্ষায় ছাত্রদলের বাইক সার্ভিস

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বি' এবং 'সি' ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের কেন্দ্রে দ্রুত পৌঁছাতে বাইক সার্ভিস দিচ্ছে কুবি শাখা ছাত্রদল। ‎শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত 'বি' এবং 'সি' ইউনিট ভর্তি পরীক্ষায় 'সবার আগে বাংলাদেশ' বাইক সার্ভিস দেয় ছাত্রদল। ‎এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'গতকালও ভর্তি পরীক্ষায় আমরা বাইক সার্ভিস, অভিভাবকদের বসার জায়গা ও স্ব্যাস্থসেবা দিয়েছিলাম। আজকেও আমরা এসব সেবা দিচ্ছি।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে সিসিআরটিবি এর উদ্যোগে 'ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬' কর্মসূচি অনুষ্ঠিত

ইবিতে সিসিআরটিবি এর উদ্যোগে 'ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬' কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর উদ্যোগে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার ইবি- এর সহযোগিতায় “ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬” কর্মসূচি আয়োজন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ইবনে সিনা বিজ্ঞান ভবন থেকে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র নেতৃত্বে আমির ফয়সাল-রায়হান কবির

ইবিতে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র নেতৃত্বে আমির ফয়সাল-রায়হান কবির

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমির ফয়সাল একই বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান কবির। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটে মোট ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। এ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫ এবং পাশের হার ৫৫.০৮ শতাংশ।

২৫ জুলাই, ২০২৬
ইয়ুথ এন্ডিং হাঙ্গার' ইবির নতুন নেতৃত্বে গালিব-লুবাত-যারিন

ইয়ুথ এন্ডিং হাঙ্গার' ইবির নতুন নেতৃত্বে গালিব-লুবাত-যারিন

ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করা সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আছাদুল্লাহ আল গালিব। এছাড়াও জয়েন্ট কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইয়াজ লুবাত এবং যারিন তাসমিয়া। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সংগঠনটির সাংগঠনিক জেলা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে একটি ভোটের আয়োজন করা হয় এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে