কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'দাওয়াহ কমিউনিটি'- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান।

সোমবার (৬ এপ্রিল ) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে-
সহ-সভাপতি: ইমন আহমেদ,
অর্থ সম্পাদক: সৈয়দ রাসেল
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: দ্বীন ইসলাম হৃদয়
প্রচার সম্পাদক: মেহেদী হাসান ফারদিন
পাঠাগার সম্পাদক: মো: মুহাম্মদউল্লাহ
কার্যনির্বাহী সদস্য:
  • আবরার হাসান
  • মো: সিফাত উল্লাহ
  • তাহসিন আহমেদ ফারহান
সাধারণ সম্পাদক সাঈম ফারহান বলেন, 'দাওয়াহ কমিউনিটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, হক্কানি আলেমদের নসীহার ভাগিদার করা, শিক্ষার্থীদের সমৃদ্ধ হালাল ক্যারিয়ার গঠনে সহযোগী হওয়া, নিয়মিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সেবামূলক উদ্যোগ গ্রহণ-এসবই আমাদের অগ্রাধিকার থাকবে।'

তিনি আরও বলেন, 'প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক এবং একসাথে একটি আদর্শিক প্ল্যাটফর্ম গড়ে তুলুক। সকলের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই পথচলাকে সফল করবে।'

সদ্য মনোনীত সভাপতি তানভীর আহমেদ বলেন, 'আমি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দ্বীনের চর্চা স্বাভাবিক হয়ে ওঠে।'

তিনি আরও বলেন, 'আমরা শুধু সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকব না বরং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করব ইনশাআল্লাহ । এই মহৎ যাত্রায় আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে