ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা অনুকূল নয়। সমস্যা সমাধান এবং দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে।

২৫ জুলাই, ২০২৬
কুবির নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠন নিয়ে মতবিনিময় সভা

কুবির নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠন নিয়ে মতবিনিময় সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবির আইইউসাসের নেতৃত্বে নাহিদ-ওসমান

ইবির আইইউসাসের নেতৃত্বে নাহিদ-ওসমান

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস) এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো: ওসমান গনি মনোনিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে দায়িত্ব পালনকালে সাংবাদিককে হামলা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

জাবিতে দায়িত্ব পালনকালে সাংবাদিককে হামলা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক সাংবাদিক শিক্ষার্থীর ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি।

২৫ জুলাই, ২০২৬
কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন পুলিশ হেফাজতে

কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন পুলিশ হেফাজতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাসচালক ও সুপারভাইজারসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ শনিবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস।

২৫ জুলাই, ২০২৬
খুচরা টাকা নিয়ে ইবি শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষ, আহত ১০

খুচরা টাকা নিয়ে ইবি শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়ার পেয়ারাতলায় খুচরা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ফারহান এবং আইন বিভাগের শিক্ষার্থী রজব।

২৫ জুলাই, ২০২৬
চলচ্চিত্রচর্চায় নতুন সংযোজন: জবিতে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং

চলচ্চিত্রচর্চায় নতুন সংযোজন: জবিতে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসব। দীর্ঘ বিরতির পর আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিভাগের শ্রেণিকক্ষ ও করিডোর। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, চলচ্চিত্র সমালোচনা এবং সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে কাফনের কাপড়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

জাবিতে কাফনের কাপড়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ তিন দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আজ যে চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে, তা প্রমাণ করে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেলের নিচের এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়মিত চাঁদাবাজি চলছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর তিনি আশা করেছিলেন ক্যাম্পাসে আর কোনো চাঁদাবাজি থাকবে না।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে বিশ্ব চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা

ইবিতে বিশ্ব চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইউবি এলামনাই, ইউকে এর সভাপতি মো. তারিক খান ও সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬
ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পক্ষ থেকে গত বছরের ন্যায় এবারও আমরা ভর্তি পরীক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর জন্য খাবার এবং এক হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা একটি মডেল টেস্টও নিয়েছি, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।”

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে