ঈদের ছুটিতে জাবিতে কড়া নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বদা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া হল সংশ্লিষ্ট আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রভোস্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ও মীর মশাররফ হোসেন হল গেট ছাড়া অন্যান্য সব গেট বন্ধ থাকবে। রাত ১০টার পর সব গেটে তালা দেওয়া হবে এবং ওই সময়ের পর ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে অনুমোদনবিহীন মোটরসাইকেল ও স্টিকারবিহীন গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রকল্প এলাকায় অবস্থানরতদের প্রকল্প কর্তৃপক্ষ প্রদত্ত সাময়িক পরিচয়পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি নিরাপত্তা সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কন্ট্রোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে