ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ১১ এপ্রিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী (২০২৬) পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল (শনিবার) নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ চলবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ৭ এপ্রিল তফশিল ঘোষণা এবং খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরণ, ৮ এপ্রিল ভোটার তালিকা চূড়ান্তকরণ, ৯ এপ্রিল প্রার্থীতা ঘোষণা, ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন পরবর্তী একই দিনে ভোট গণনা করা হবে এবং দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে ফলাফল ঘোষণা ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হবে।

নির্বাচনে অন্য দুইজন কমিশনার হলেন— বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. খাইরুল ইসলাম। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।

সংগঠনটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম জানান, গত ৫ এপ্রিল সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ তারিখ প্রস্তাবনা রাখেন এবং নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুতি চলমান।

ফলাফল ঘোষণার পরবর্তী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জানান, আমাদেরকে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করলে গঠনতন্ত্র অনুযায়ী তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে