ক্যাম্পাস
তেজগাঁও কলেজ ছাত্রদল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদল আয়োজিত ‘বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) খতমে কোরআন ও দোয়া আয়োজনের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজের যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়া, আশিক আহমেদ, আসিফ ইকবাল, শামীম আহমেদ রবীন এবং মাসুদুর রহমান পিয়াশসহ আরও অনেকে।
ঢাবিতে লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে আরেক শিক্ষার্থীকে দেখা গেছে, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার বলে তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুয়েটে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, নাসিরুদ্দিন পাটোয়ারী তার জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসেন।
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে হুশিয়ারি দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
মাতৃভাষা দিবসের মোনাজাতে শহীদ জিয়ার নাম উল্লেখ না করায় ইবি ছাত্রদলের প্রতিবাদ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তী দোয়া ও মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিএনপি পন্থী শিক্ষাক সংগঠনগুলো, শাখা ছাত্রদল, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা
NULL
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নিয়েইফতার মাহফিলের আয়োজন করেছে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’। আজ সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কলা ও মানবিকী অনুষদের ১০৩ নম্বর কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার।
কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডিনস্ অ্যাওয়ার্ড নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক উত্তীর্ণ মোট ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
অমর একুশের চেতনায় কুবিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অমর একুশের সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
ভাষা শহীদদের প্রতি ইবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, সভাপতি (১ জন), সহ-সভাপতি (২ জন), সাধারণ সম্পাদক (১ জন), যুগ্ম সম্পাদক (১ জন), কোষাধ্যক্ষ (১ জন), প্রচার ও দপ্তর সম্পাদক (১ জন), সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক (১ জন), মহিলা বিষয়ক সম্পাদক (১ জন) এবং নির্বাহী সদস্য (৬ জন) সহ সর্বমোট ১৫ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।