পুরান ঢাকায় জবির হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে পুরান ঢাকায় অবস্থিত বেদখলকৃত সব হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কোনো রাজনৈতিক ফায়দা বা সিট বাণিজ্য না করার প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনে দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে আইনি নথিপত্র খতিয়ে দেখার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে জানিয়ে মেহেদী হাসান হিমেল বলেন, প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি জানাতে ব্যর্থ হলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবে ছাত্রদল। প্রয়োজনে অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত দিতেও প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। অতীতে অন্যান্য সংগঠন আন্দোলন থেকে সরে গেলেও ছাত্রদল মাঠে থাকবে বলেও জানান তিনি।

তিনি জানান, ইতোমধ্যে ছাত্রদলের নেতারা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনি প্রক্রিয়ায় হল উদ্ধারের প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর হল পুনরুদ্ধারের পূর্ণাঙ্গ সময়সূচি ও রূপরেখা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৬–১৭ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়টি বেগম খালেদা জিয়ার ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ায় বিগত সরকার উন্নয়ন কার্যক্রমে অনীহা দেখিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সাবেক এক উপাচার্য লিখিতভাবে জানিয়েছিলেন—বেদখলকৃত হলের জায়গা অন্য কাউকে লিজ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আপত্তি নেই, যা দায়িত্বহীনতার পরিচয়।

আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল ছাড়াও তিব্বত হল, আহসান মঞ্জিল ও গুলশানারা স্মৃতিসহ পুরান ঢাকায় অবস্থিত সব বেদখলকৃত হল উদ্ধারের ঘোষণা দেয় ছাত্রদল। তবে এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে উল্লেখ করে হিমেল বলেন, এটি কোনো একক সংগঠনের কৃতিত্ব নেওয়ার বিষয় নয় এবং এখানে কোনো সিট বাণিজ্য হবে না।

সংবাদ সম্মেলন থেকে দলমত নির্বিশেষে সব সাধারণ শিক্ষার্থী, জকসুর নির্বাচিত প্রতিনিধি এবং অন্যান্য সক্রিয় ছাত্র সংগঠনকে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে