নবীনদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস, উৎসবমুখর বরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগগুলো।

সরেজমিনে দেখা যায়, নতুন প্রাণের স্পন্দনে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ, কৃষ্ণচূড়া রোড এবং বিভিন্ন বিভাগের করিডর ছিল লোকারণ্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং বড় ভাই-বোনদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী মরিয়ম জান্নাত বলেন, “বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম দিন। এখানকার বিস্তৃত পরিবেশে এসে আমার খুব ভালো লেগেছে। আমাদের ক্যাম্পাসের এত সবুজের মাঝে ভবনগুলো অনেক সুন্দর লাগছে। তাছাড়া এখানকার আপু-ভাইয়ারা অনেক বন্ধুসুলভ। সত্যি তারা আমাদের একদম নিজের অনুজের মতো দেখছেন এবং আপন করে নিয়েছেন। আমি আশা করি, আপু-ভাইয়ারা আমাদের উপদেশ ও নির্দেশনা দেবেন, আমরা তা পালন করার চেষ্টা করব।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “তোমাদের অংশগ্রহণে এই ক্যাম্পাস হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের অর্জিত মেধা আর নতুন স্বপ্নের অপচয় না হোক—এই প্রত্যাশা। কেবল ডিগ্রি অর্জন নয়, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সাহসী ও সংবেদনশীল হয়ে ওঠো। সময়ে-অসময়ে তোমাদের পাশেই আছি আমরা।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের উদ্দেশ্যে বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নবীনদের পথচলা সহজ করতে বিভিন্ন বিভাগ যে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক, বিভাগ ও পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণে সঠিক দিকনির্দেশনা পেয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মনে রাখতে হবে তাদের পেছনে পরিবারের শ্রম ও ত্যাগের কথা। আগামীর প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে জ্ঞান অর্জনের তৃষ্ণা বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। ভালো-মন্দের পার্থক্য বুঝে এবং নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা উচ্চশিক্ষার এই সুযোগ কাজে লাগিয়ে এক একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে