বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের অবমাননা: ইবি সাদা দল আহ্বায়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র অবমাননা মানে বাংলাদেশের অবমাননা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অবমাননা। তিনি বলেন, এই মহীয়সী নারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়া ও পদদলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মতিনুর রহমান বলেন, গত ১৫ এপ্রিল খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ছিঁড়ে পদদলিত করা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নজির রয়েছে। এ ঘটনাকে তিনি বিচ্ছিন্ন নয় বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া আসমা রুনা হত্যাকাণ্ড এবং শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার এখনো হয়নি। প্রশাসনের নীরবতা ও ধীরগতির কারণে দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি। এ দুটি হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি অবমাননার প্রতিবাদে একই সঙ্গে সমাবেশ করেছে ইবি শাখা জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) এবং জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট। সমাবেশে উপস্থিত ছিলেন শাখা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নজিবুল হক, অধ্যাপক মিজানুর রহমান, বর্তমান সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান খান এবং ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। একইসঙ্গে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এসময় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে খালেদা জিয়ার ছবিযুক্ত কয়েকটি ব্যানার ছেঁড়া হয় বলে জানা যায়। এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে