ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ম্যাথক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান শিহাব।
 
রবিবার (১৯ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো: মিজানুর রহমান, অধ্যাপক ড. মো: সজীব আলী, অধ্যাপক ড. মো: আনিছুর রহমান এবং সহকারী অধ্যাপক মোছা: শামীমা নাসরিনের আলমের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মো. মোবাশ্বের রহমান আবু রিয়াদ
সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ মিজানুর রহমান সাকিব
কোষাধ্যক্ষ: মো. লতিফুর রহমান মারুফ
সহকারী কোষাধ্যক্ষ: মো. হাসিবুল ইসলাম
আয়োজন সম্পাদক: মো. নুর ইসলাম
প্রকাশনা সম্পাদক: মো. রাইসুল ইসলাম অন্তর
আইটি সম্পাদক: মো. অমিত হাসান অভিক
 
সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, 'আমি চেষ্টা করব ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা গণিতকে সহজভাবে শিখতে পারবে এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে একটি শক্তিশালী ও সক্রিয় ম্যাথ ক্লাব গড়ে তুলতে চাই।'
 
নবনির্বাচিত সভাপতি মেহেদি হাসান বলেন, 'এই ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আমি আমার যথাসাধ্য কাজ করব। আমরা গণিতকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে চাই। সবার সহযোগিতায় নতুন আইডিয়া, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে