ক্যাম্পাস
কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার
সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন, “আমরা সবাই জানি, নটরডেম কলেজ সব সময়ই অন্যদের থেকে আলাদা। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সব সময় ভিন্ন ও অর্থবহ কিছু করার চেষ্টা করতে হবে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলব।”
বইমেলায় জবির চার নতুন বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে বাংলা একাডেমির গ্রন্থ মোড়ক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইগুলোর মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
কুবিস্থ জামালপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রাফি–জয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদ–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন সালাম জয়।
ইরানের সুপ্রিম লিডার ইমাম খামেনির মৃত্যুতে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
মার্কিন–ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি এবং স্কুলগামী শিশুকন্যাসহ সকল শহীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদবিরোধী মঞ্চ–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে প্রায় দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।
১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পবিত্র রমজান, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবির আবাসিক শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ ইফতার আয়োজন করবে
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ মার্চ (১৮ রমজান) হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হবে। ইফতার সংগ্রহের জন্য শিক্ষার্থীদের ৩ ও ৪ মার্চের মধ্যে অফিস সময়কালে হল অফিসে গিয়ে তাদের হল আইডি কার্ড দেখিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। উল্লেখিত সময়ের পর আর কোন টোকেন প্রদান করা হবে না।
অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে হল প্রশাসনের ইফতার, ছাত্রদল আহ্বায়কের প্রতিবাদ
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ লিখেন, “পবিত্র রমজানে ইফতার করানো যেখানে সওয়াব ও মহৎ কাজ হিসেবে বিবেচিত, সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে আয়োজন করা স্পষ্ট বৈষম্য ও অযৌক্তিক সিদ্ধান্তের পরিচায়ক। নিয়মিত হল ফি প্রদান করেও তারা ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অনাবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমতা, ন্যায় ও সহমর্মিতাভিত্তিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
আওয়ামীপন্থী শিক্ষকদের পুনর্বাসন প্রশ্নে দ্বিমুখী নীতির অভিযোগ নোবিপ্রবির সাদা দলের বিরুদ্ধে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ও পুনর্বাসন ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ছয় মাস আগে প্রশাসনিকভাবে তাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি একই বিষয় নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন নোবিপ্রবি সাদা দল। এ নিয়ে সংগঠনটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন
উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন বলেন,"আলহামদুলিল্লাহ, অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন, আমি তা সততা, দক্ষতা ও ন্যায়-নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র-শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব, ইনশাআল্লাহ।"
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে অবস্থিত শহীদ মিনারে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ভাষা শহীদদের প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি তিতুমীর কলেজ শাখার শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি তিতুমীর কলেজ শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা ভাষা শহীদদের সম্মান জানিয়ে 'রেড স্যালুট' প্রদর্শন করেন।